দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের কাজলার অক্ট্রয় মোড় এলাকায় তাঁর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে তিনি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফিরছিলেন। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর নম্বর থেকে তাঁর ফোনে একটি কল আসে। ট্রেনে থাকায় তিনি কলটি ধরেননি। এর কিছুক্ষণ পর তাঁর ফোনে ককটেল বিস্ফোরণের আট সেকেন্ডের একটি ভিডিও পাঠানো হয়।
বিস্ফোরণের ঘটনায় পরিবারের সদস্যরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
ঘটনার পর উদ্বিগ্ন কি না জানতে চাইলে অধ্যাপক মাহবুবর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ আতঙ্ক তৈরির চেষ্টা করছে। যদিও তাদের ডাকা লকডাউন কর্মসূচি কোথাও পালিত হচ্ছে না।
এদিকে, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালালেও কোনো আলামত উদ্ধার করতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁরা কথা বলেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে তাগিদ দেওয়া হয়েছে।
যে আই